প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ আর উন্নত আবাসিক সুবিধার জন্য একসময় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছিল অনন্য, তা আজ বিপর্যস্ত তীব্র স্যানিটেশন সংকট, মশার উপদ্রব এবং অস্বাস্থ্যকর খাবারে। দেশের অন্যতম শীর্ষ এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিন দিন প্রকট হয়ে উঠছে সমস্যাগুলো।